নিখোঁজের ২ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ভোলা সংবাদদাতা

সারাদেশ

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর মো. ইসমাইল (৬) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ

2026-09-22T19:03:23+00:00
2026-09-22T19:03:23+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নিখোঁজের ২ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ভোলা সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৩ পিএম 
ছবি : সংগৃহীত
ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর মো. ইসমাইল (৬) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মো. রোকন নামে এক যুবককে হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া-সংলগ্ন খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইসমাইল ওই এলাকার মো. আকবর হোসেনের ছেলে। হেফাজতে নেওয়া রোকন একই এলাকার মো. নান্নুর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে পাশের হাওলাদার মার্কেটের একটি দোকানের কাছে যায় ইসমাইল। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা দুই দিন ধরে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ করেও তার সন্ধান পাননি।

মঙ্গলবার সকালে খালের ভেতরে ভাসমান একটি বস্তা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। বস্তার ভেতর থেকে নিখোঁজ ইসমাইলের মরদেহ পাওয়া যায়।

শিশুটির চাচা মো. সৈকত ইসলাম বাবু বলেন, ইসমাইলের বাবার সঙ্গে একই এলাকার রোকন নামে এক যুবকের মোবাইল কেনাবেচা নিয়ে বিরোধ ছিল। এ ঘটনার জেরে ইসমাইল নিখোঁজ হওয়ার দুই দিন আগে রোকন তার ভাইকে হুমকি দিয়ে বলেছিলেন, ‘তোকে আমি এমন করব, সারাজীবন কাঁদবি।’ এর একদিন পরই ইসমাইল নিখোঁজ হয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।


বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা বলেন, উদ্ধার শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় রোকন নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। স্বজনরা মামলা করলে তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   নিখোঁজ  মরদেহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: