জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠত্ব, নিসচার দুই সদস্যকে সংবর্ধনা

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা

সারাদেশ

মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ উপজেলা পর্যায়ে নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করায় নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা

2026-09-23T10:05:33+00:00
2026-09-23T10:05:33+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠত্ব, নিসচার দুই সদস্যকে সংবর্ধনা
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৫ এএম 
জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ দুই সদস্যকে সংবর্ধনা। ছবি : সময়ের আলো
মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ উপজেলা পর্যায়ে নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করায় নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার দুই সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টায় পৌর শহরে সংগঠনের কার্যালয়ে নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।

নিসচা বড়লেখা উপজেলা শাখার সহসভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ষাটমা মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান এবং নিসচার পৃষ্ঠপোষক আবুল কাসেম। বিশেষ অতিথি ছিলেন নিসচার পৃষ্ঠপোষক নিজাম উদ্দিন ও উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট লিডার নির্বাচিত হওয়ায় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি এবং শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হওয়ায় কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা দেওয়া হয়।


অনুষ্ঠানে অতিথিরা তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় নিসচার নেতারা বলেন, সংগঠনের সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত সাফল্য নিসচার জন্যও গৌরবের। এ ধরনের স্বীকৃতি অন্য সদস্যদের ভালো কাজ ও সামাজিক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে।

অনুষ্ঠানে নিসচা বড়লেখা উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান, আহমেদ নোমান, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, অর্থ সম্পাদক এহসান আহমদ, যুববিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ ছুনু, আনোয়ার হোসেন, রাহেল আহমদ, সামি আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   বড়লেখা  মৌলভীবাজার  জাতীয় শিক্ষা সপ্তাহ  নিসচা  নিরাপদ সড়ক চাই  স্কাউট  রোভার স্কাউট  সংবর্ধনা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: