জাতিসংঘে খামেনির ছবি তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার শুরুতেই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি তুলে ধরেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ

2026-09-23T20:30:13+00:00
2026-09-23T20:30:13+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
জাতিসংঘে খামেনির ছবি তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩০ পিএম 
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : রয়টার্স
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার শুরুতেই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি তুলে ধরেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে ইরানে হামলায় নিহত শিশুদের ছবিও অধিবেশন কক্ষে তুলে ধরেন তিনি। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে পেজেশকিয়ান বলেন, ইরান সন্ত্রাসবাদের শিকার হয়েছে। এর মাধ্যমে তিনি জাতিসংঘে দেওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের দিনের বক্তব্যের জবাব দেন। 

পেজেশকিয়ান বলেন, আমি গতকাল আপনাদের সামনে বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী হিসেবে বর্ণনা করেছেন। অথচ আমরা সন্ত্রাসবাদের শিকার। 

মঙ্গলবার জাতিসংঘের ভাষণে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে সমর্থন করে বক্তব্য দেন। তিনি দাবি করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সংঘাতের অবসানে কোনো সমঝোতা না হলে ইরানকে ‘ধ্বংস করে দেওয়ার’ হুমকিও দেন তিনি।


পেজেশকিয়ান তার বক্তব্যের শুরুতেই খামেনির ছবি তুলে ধরেন। চলতি বছর ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিন তেহরানে নিজের কম্পাউন্ডে বিমান হামলায় নিহত হন খামেনি।

এ ছাড়া ইরানে একটি স্কুলে হামলায় নিহত শিশুদের ছবিও জাতিসংঘের সাধারণ পরিষদে তুলে ধরেন ইরানের প্রেসিডেন্ট।

এর আগে চলতি মাসে ইরানবিষয়ক জাতিসংঘের একটি তদন্ত মিশন জানিয়েছিল, ইরানের একটি স্কুল ও একটি ক্রীড়া স্থাপনায় দুটি হামলার পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিষয়ে তাদের কাছে বিশ্বাস করার মতো যথেষ্ট ভিত্তি রয়েছে। তদন্ত মিশনের মতে, এসব হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

পেজেশকিয়ানের বক্তব্য চলাকালে জাতিসংঘের অধিবেশনকক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল বেরিয়ে যায়।

বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে মোট ৩৭ জন বিশ্বনেতার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।


সূত্র : রয়টার্স 

সময়ের আলো/ইউএমএইচ 

  বিষয়:   জাতিসংঘ  খামেনি  ইরান  প্রেসিডেন্ট 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: