হরমুজের কাছে জাহাজে টর্পেডো হামলা, নিহত ভারতীয় নাবিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালির কাছে ‘এমভি কেপ দাও’ নামে একটি জাহাজে টর্পেডো হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে

2026-09-23T21:38:46+00:00
2026-09-23T21:38:46+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজের কাছে জাহাজে টর্পেডো হামলা, নিহত ভারতীয় নাবিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৮ পিএম 
হরমুজ প্রণালির কাছে ‘এমভি কেপ দাও’ নামে একটি জাহাজে টর্পেডো হামলা। ছবি : গালফ নিউজ
হরমুজ প্রণালির কাছে ‘এমভি কেপ দাও’ নামে একটি জাহাজে টর্পেডো হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে ওমানে থাকা ভারতীয় দূতাবাস। 

দূতাবাস জানিয়েছে, ভারত যাওয়ার পথে জাহাজটিতে হামলা হয়। ওই জাহাজে ১৯ জন ভারতীয়সহ অন্য নাবিকরা ছিলেন। তাদের নিরাপত্তার বিষয়টি ওমানের কর্তৃপক্ষের সঙ্গে মিলে দেখছে দূতাবাস। 

এক ভারতীয় নাগরিকের মৃত্যুতে শোক জানিয়েছে দূতাবাস। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে তারা।

ভারতের ফরোয়ার্ড সিম্যানস ইউনিয়ন অব ইন্ডিয়া জানিয়েছে, নিহত নাবিকের নাম সূরজ যাদব। তিনি উত্তর প্রদেশের দেওরিয়া জেলার বাসিন্দা ছিলেন এবং জাহাজে ওয়াইপার হিসেবে কাজ করতেন।

ইউনিয়নের দাবি, জাহাজটিতে দুটি টর্পেডো আঘাত করে।


এ ঘটনায় হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় বেসামরিক নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউনিয়নটি। তারা ঘটনার জন্য জবাবদিহি, জাহাজ চলাচলের নিরাপত্তা এবং সূরজ যাদবের জন্য ন্যায়বিচার দাবি করেছে।

ইউনিয়ন বলেছে, শুধু নিরাপত্তার আশ্বাস দিয়ে পরিস্থিতির সমাধান হবে না। হরমুজ প্রণালি ও এর আশপাশে বেসামরিক নাবিকদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।


সূত্র : গালফ নিউজ 

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   হরমুজ  জাহাজ  টর্পেডো  হামলা  নিহত  ভারত  নাবিক 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: