গোলান মালভূমি নিয়ে আল-শারার বক্তব্যের জবাব ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জাতিসংঘে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার বক্তব্যের পর অধিকৃত গোলান মালভূমির ওপর নিজেদের দাবি আবারও জোরালো করেছে ইসরায়েল।জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি

2026-09-23T23:58:48+00:00
2026-09-23T23:58:48+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
গোলান মালভূমি নিয়ে আল-শারার বক্তব্যের জবাব ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৮ পিএম 
জাতিসংঘে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ছবি : ইউরোনিউজ
জাতিসংঘে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার বক্তব্যের পর অধিকৃত গোলান মালভূমির ওপর নিজেদের দাবি আবারও জোরালো করেছে ইসরায়েল।

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, কোনো বক্তব্যই বাস্তবতা বদলাতে পারবে না, আল-জোলানি। গোলান মালভূমি সবসময় ইসরায়েলের অংশ থাকবে। 

আল-জোলানি নামে সশস্ত্র গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত ছিলেন আল-শারা।  

জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে আল-শারা ১৯৮১ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত ৪৯৭ নম্বর প্রস্তাবের কথা বারবার উল্লেখ করেন। ওই প্রস্তাবে গোলান মালভূমি ইসরায়েলের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তকে ‘অকার্যকর এবং আন্তর্জাতিক আইনের কোনো বৈধ প্রভাব নেই’ বলে ঘোষণা করা হয়েছিল।    


১৯৬৭ সালের যুদ্ধে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল করে ইসরায়েল। ১৯৮১ সালে অঞ্চলটি নিজেদের সঙ্গে যুক্ত করার ঘোষণা দেয় দেশটি। তবে আন্তর্জাতিকভাবে এই পদক্ষেপ স্বীকৃত হয়নি।  

তবে ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গোলান মালভূমির ওপর ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়। 

সূত্র : আল-জাজিরা 

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   গোলান মালভূমি  আল-শারা  ইসরায়েল 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: