সরকারি জমি ভরাটের অভিযোগে যুবদলের ২ নেতার বিরুদ্ধে মামলা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারি খালের জমি অবৈধ ড্রেজার দিয়ে ভরাটে বাধা দেওয়ায় ভূমি অফিসের দুই কর্মচারীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার

2026-09-24T11:59:11+00:00
2026-09-24T11:59:11+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সরকারি জমি ভরাটের অভিযোগে যুবদলের ২ নেতার বিরুদ্ধে মামলা
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৯ এএম 
ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারি খালের জমি অবৈধ ড্রেজার দিয়ে ভরাটে বাধা দেওয়ায় ভূমি অফিসের দুই কর্মচারীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ ও সদস্য অনিক ইসলাম অভির বিরুদ্ধে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে শ্রীনগর থানায় নিয়মিত মামলা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভুক্তভোগী ও ভূমি অফিসের কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়। মামলার নম্বর ২১(৯)/২৬।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে শ্রীনগর-দোহার সড়কের রাঢ়ীখাল ইউনিয়নের দামলা এলাকার রবি টাওয়ারের সামনে সরকারি খালের জমি অবৈধ ড্রেজার দিয়ে ভরাট করা হচ্ছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশে রাঢ়ীখাল ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আরিফ হোসেন খান ও ভূমি অফিসের পিয়ন সুজন ঘটনাস্থলে গিয়ে ভরাটকাজ বন্ধ করতে বলেন।

এ সময় নুরুল ইসলাম পার্থ ও অনিক ইসলাম অভি সরকারি কাজে বাধা দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তাঁরা ভূমি অফিসের দুই কর্মচারী ও তাঁদের বহনকারী অটোরিকশার চালক সোহেলকে মারধর করে আহত করেন বলেও অভিযোগ করা হয়।

এজাহারে আরও বলা হয়, পরবর্তী সময়ে ভরাটকাজে বাধা দিলে ভূমি অফিসে গিয়ে আহতদের খুন-জখম করার হুমকি দেওয়া হয়।


খবর পেয়ে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে সেখানে থাকা ড্রেজারটি বিনষ্ট করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে নুরুল ইসলাম পার্থ ও অনিক ইসলাম অভিকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ঘটনাটি নিয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সরকারি জমি  যুবদল নেতা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: