সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার

2026-09-24T19:37:18+00:00
2026-09-24T19:37:18+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৭ পিএম 
প্রতীকী ছবি
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মোগলাবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মোগলাবাজার থানার ওসি (তদন্ত) মো. এরশাদুল হক ভুঁইয়া জানান, অন্তত চারটি হাইয়েস গাড়িতে করে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী মোগলাবাজার থানা এলাকায় এসে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এ সময় দুটি হাইয়েস গাড়িসহ ২০ নেতাকর্মীকে আটক করা হয়।


তিনি জানান, এ সময় আরও দুটি হাইয়েস গাড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই গাড়িগুলোতে আরও ১৫ থেকে ২০ জন নেতাকর্মী থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সময়ের আলো/জোই
  বিষয়:   সিলেট  মিছিল  ছাত্রলীগ  নেতাকর্মী আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: