বিজয়নগরে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দপুর সীমান্ত এলাকা থেকে ১০ হাজার ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। তবে এসময় কাউকে

2026-09-24T20:51:10+00:00
2026-09-24T20:51:10+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিজয়নগরে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫১ পিএম 
বিজয়নগরে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দপুর সীমান্ত এলাকা থেকে ১০ হাজার ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার চান্দপুর সীমান্ত এলাকা থেকে বিজিবি ২৫ ব্যাটালিয়নের সদস্যরা বিপুল পরিমাণ এই ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। 

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, সকালে বিজয়নগর উপজেলার মুকুন্দপুর বিওপির টহলদল চাঁনপুর এলাকায় ফাঁদ পেতে থাকে। এসময় সন্দেহজনক ব্যক্তিকে ভারতের দিক থেকে বাংলাদেশের দিকে আসতে দেখলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে একটি প্যাকেট ফেলে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে প্যাকেটটি তল্লাশী করে স্কচটেপ দিয়ে মোড়ানো অভিনব উপায়ে লুকানো অবস্থায় ভারতীয় ১০ হাজার ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।


তিনি আরও বলেন, উদ্ধার ভারতীয় ইয়াবা ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের জন্যে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   বিজয়নগর  পিস  ইয়াবা  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: