চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সদ্য সাবেক ভিসি অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ক্যাম্পাসজুড়ে উত্তাল হয়ে পড়েছে। টানা তৃতীয় দিনের মতো ক্যাম্পাসে শাটডাউন ও গণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। ভিসি আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্যাম্পাসে প্রতিবাদী মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা।
এদিকে মশাল মিছিলের পরপরই শুক্রবার ২টা থেকে আরও বিশাল বিক্ষোভ মিছিলের ডাক দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলেন সায়েম স্যারকে ভিসি পদ পুনর্বহাল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। চুয়েটের সব অ্যাকাডেমিক কার্যক্রম ক্লাস, পরীক্ষা বন্ধ রয়েছে।
সন্ধ্যা মশাল মিছিল শেষে শিক্ষার্থীরা শহিদ মিনারচত্বরে সংক্ষিপ্ত এক সমাবেশে বলেন, মাত্র ৫৬ দিনের মাথায় একজন জনপ্রিয় ভিসিকে পরিবর্তন করে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। আমরা এই প্রজ্ঞাপন দ্রুত বাতিল চাই, আর অধ্যাপক সায়েম স্যারকে পুনর্বহাল করতে হবেই।
ছাড়াও প্রধানমন্ত্রী বরাবর একটি খোলা চিঠি দিয়েছে চুয়েটের সকল শিক্ষার্থীরা। চিঠি বলা হয়, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য হিসেবে পুনর্বহালের মাধ্যমে এই দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটুক, আমরা ক্লাসে ফিরতে চাই। শিক্ষার্থীরা আরও বলেন, তাদের একমাত্র দাবি পূরণ এবং অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের সিদ্ধান্ত না আসা পর্যন্ত শাটডাউন, গণ-অবস্থান, গণস্বাক্ষর ও অন্যান্য প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর রাতে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল রাতেই শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চুয়েট ক্যাম্পাস। বিক্ষোভ শেষে তারা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন।
সময়ের আলো/জোই