মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলার মাথাভাঙ্গা নদীতে ডুবে সাগরী খাতুন (২৩) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে

2026-09-25T20:40:22+00:00
2026-09-25T20:41:27+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪০ পিএম  আপডেট: ২৫.০৯.২০২৬ ৮:৪১ পিএম
মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনী উপজেলার মাথাভাঙ্গা নদীতে ডুবে সাগরী খাতুন (২৩) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভবানীপুর গ্রামের মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। 

নিহত সাগরী খাতুন ভবানীপুর গ্রামের জামিরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সাংসারিক কাজ শেষে পরিবারের সদস্যদের কাপড়-চোপড় পরিষ্কার করতে মাথাভাঙ্গা নদীতে যান সাগরী খাতুন। একপর্যায়ে অসাবধানতাবশত নদীর পানিতে পড়ে ডুবে যান তিনি। পরে স্থানীয়রা নদীতে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করে।


গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   গাংনী  মাথাভাঙ্গা  গৃহবধূ  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: