কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের কাপ্তাই সড়কে বেপরোয়া গতির একটি ‘এবি ট্রাভেলস’ বাসের ধাক্কায় গুরুতর আহত এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর)

2026-09-25T23:31:11+00:00
2026-09-26T00:06:42+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩১ পিএম  আপডেট: ২৬.০৯.২০২৬ ১২:০৬ এএম
নিহত কায়াছার হামিদ রাশবি। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের কাপ্তাই সড়কে বেপরোয়া গতির একটি ‘এবি ট্রাভেলস’ বাসের ধাক্কায় গুরুতর আহত এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নজুমিয়াহাট বড়পুকুরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইব্রাহিম আহমেদ।

নিহত কায়াছার হামিদ রাশবি (২২) রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের আজগর আলী সিকদার বাড়ির মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে কায়াছার মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। তিনি কাপ্তাই সড়কের বড়পুকুরপাড় এলাকায় পৌঁছালে ‘এবি ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে পাঠান। সেখানে প্রায় একদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার রাতে তিনি মারা যান। ঘটনার দিন বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে ভাঙচুর চালায়।

স্থানীয় সুলতান মাহমুদ জানান, রাশবি অনার্স পড়ার পাশাপাশি একটি মোটর গ্যারেজে ম্যানেজারের দায়িত্ব পালন করতেন। বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে ‘এবি ট্রাভেলস’ বাসের ধাক্কায় তিনি মারাত্মকভাবে আহত হন এবং পরবর্তীতে শুক্রবার রাতে মারা যান।


মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইব্রাহীম আহমেদ বলেন, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি আমাদের হেফাজতে রয়েছে। তবে ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   কাপ্তাই  সড়ক  বাসের ধাক্কা  রাউজান  যুবকের মৃত্যু  সময়ের আলো  রাউজান  চট্টগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: