টেকনাফে মানবপাচারের চেষ্টা, ১৭ জন উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর)

2026-09-26T08:48:44+00:00
2026-09-26T08:48:44+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
টেকনাফে মানবপাচারের চেষ্টা, ১৭ জন উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৮ এএম 
মানবপাচারের চেষ্টা, ১৭ জন উদ্ধার। ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সন্ধান পাওয়া যায়। চক্রটি দক্ষিণ লম্বরী এলাকার মো. ইব্রাহীমের বসতবাড়িতে কয়েকজনকে জড়ো করে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল।

এর ভিত্তিতে শুক্রবার বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে সেখানে অভিযান চালায় এসআরবি-১৫-এর একটি দল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালিয়ে ১৭ জন পুরুষকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।


উদ্ধার ব্যক্তিদের মধ্যে কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন। প্রাথমিক অনুসন্ধানে এসআরবি-১৫ জানায়, আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে এবং জবরদস্তিমূলক শ্রমে নিয়োজিত করার ফাঁদে ফেলে তাদের বিদেশে পাচারের জন্য ওই স্থানে জড়ো করা হয়েছিল।

পলাতক ও অজ্ঞাতনামা মানবপাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার ব্যক্তিদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কক্সবাজার  টেকনাফ  মানবপাচার  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: