মনপুরায় ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক আটক

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সারাদেশ

ভোলার মনপুরায় ইয়াবা সেবনের অভিযোগে শুভ (২১) ও শামীম (২১) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে

2026-09-26T10:48:37+00:00
2026-09-26T10:48:37+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মনপুরায় ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক আটক
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৮ এএম 
আটক শুভ ও শামীম। ছবি : সময়ের আলো
ভোলার মনপুরায় ইয়াবা সেবনের অভিযোগে শুভ (২১) ও শামীম (২১) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের বাঁধেরহাট বাজার থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বাঁধেরহাট বাজারের একটি দোকানের পেছনে বসে দুই যুবক ইয়াবা সেবন করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের আটক করে এবং তল্লাশি চালিয়ে চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।


আটক শুভ উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের এবং শামীম সোনারচর গ্রামের বাসিন্দা।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, ইয়াবাসহ আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ভোলা  মনপুরা  ইয়াবা সেবন  অভিযোগ  যুবক আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: