আজ দুপুর থেকে ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

জরুরি মেরামত কাজের কারণে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

2026-09-26T13:26:58+00:00
2026-09-26T13:39:43+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আজ দুপুর থেকে ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৬ পিএম  আপডেট: ২৬.০৯.২০২৬ ১:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
জরুরি মেরামত কাজের কারণে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ডেমরা, শনির আখড়া, জুরাইন, মাতুয়াইল, পোস্তগোলা ও ধোলাইপারসহ আশপাশের এলাকায় এই সাময়িক সংকট দেখা দেবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য নির্ধারিত সময়ে এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের সংযোগ বন্ধ রাখা হবে।

তিতাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজি নগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর, সুকুসি এবং কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


এ ছাড়া শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণী, ধনিয়া, পাটের বাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপার মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা এলাকাও এর আওতায় থাকবে।

তিতাস জানিয়েছে, নির্ধারিত এলাকার পাশাপাশি আশপাশের এলাকাতেও এ সময়ে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   গ্যাস  থাকবে না  যেসব এলাকা  তিতাস 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: