বুড়িগঙ্গা থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা লঞ্চঘাটসংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নদীর পাড়ে মরদেহটি

2026-09-26T21:25:45+00:00
2026-09-26T21:25:45+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বুড়িগঙ্গা থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৫ পিএম 
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা লঞ্চঘাটসংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নদীর পাড়ে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় পথচারীরা পুলিশকে খবর দেন। পরে পাগলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মিলন বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির পরনে কালো রঙের শার্ট ও প্যান্ট ছিল। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পাগলা নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে মৃত্যুর কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


পুলিশ জানিয়েছে, পরিচয় শনাক্তের পর এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   বুড়িগঙ্গা  অজ্ঞাতপরিচয়  যুবক  মরদেহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: