চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার অভিযোগ

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে

2026-09-27T02:40:52+00:00
2026-09-27T02:40:52+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার অভিযোগ
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪০ এএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

সালমান মুক্তাদিরের অভিযোগ, বিএনপির লোকজন তাঁর কাছে চাঁদা দাবি করেছিলেন। তিনি তা দিতে অস্বীকৃতি জানালে প্রতিশোধ হিসেবে স্টুডিওতে হামলা, ভাঙচুর ও ছিনতাই করা হয় বলে দাবি করেন তিনি।

ঘটনার পর প্রকাশিত একটি ভিডিওতে সালমান মুক্তাদিরকে বিএনপির কর্মীদের উদ্দেশে কথা বলতে দেখা যায়। ভিডিওতে তিনি চাঁদাবাজির অভিযোগ তুলে তাদের সমালোচনা করেন। একই ভিডিওর শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের উদ্দেশেও বক্তব্য দেন তিনি।

স্টুডিওর এক কর্মকর্তার ভাষ্য, রাত সাড়ে ১০টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি দল হঠাৎ স্টুডিওতে ঢুকে ভাঙচুর শুরু করে। তাঁদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি করেন তিনি। পরিস্থিতি দেখে স্টুডিওর কর্মকর্তারা টয়লেটে আশ্রয় নিলে সেখানেও গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যাওয়া হয়।


ওই কর্মকর্তা আরও অভিযোগ করেন, স্টুডিওতে থাকা প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতিও নিয়ে গেছে হামলাকারীরা।

ঘটনায় কেউ আহত বা নিহত হননি বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   চাঁদা  সালমান মুক্তাদির  স্টুডিও  হামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: