দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রীলীলা অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত তার একটি ভিডিও রীতিমতো সাড়া ফেলেছে। ভিডিওটিতে এখন পর্যন্ত ১ কোটি ১১ লাখের বেশি লাইক পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শ্রীলীলার ওই ভিডিওতে প্রায় ৩৬ হাজার ৩০০টি মন্তব্য জমা পড়েছে। পাশাপাশি ভিডিওটি দেখা হয়েছে ২৫ কোটি ৮১ লাখের বেশি বার। ইনস্টাগ্রামভিত্তিক পরিসংখ্যান ট্র্যাকার রিল্যাক্সের তথ্য অনুযায়ী, ভিডিওটির এমন সাড়া পেয়েছে।
ইনস্টাগ্রামে শ্রীলীলা নিয়মিতই ফ্যাশন, ঐতিহ্যবাহী সাজ, ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ও কাজের আপডেট নিয়ে ছবি-ভিডিও প্রকাশ করেন। তবে সাম্প্রতিক ওই রিলসটিতে অন্য পোস্টগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি প্রতিক্রিয়া দেখা গেছে।
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন শ্রীলীলা। দক্ষিণ ভারতীয় সিনেমায় নিজের অবস্থান তৈরি করার পর এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার।
অনুরাগ বসুর সিনেমায় কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করবেন শ্রীলীলা। এ ছাড়া ধানুশের সঙ্গে ‘ওম: চ্যাপটার ওয়ান’ সিনেমাতেও দেখা যাবে তাকে। আরও কয়েকটি সিনেমা রয়েছে এই অভিনেত্রীর হাতে।
সময়ের আলো/এসএকে