ইংল্যান্ডকে হারিয়ে নেশন্স লিগে স্পেনের জয়যাত্রা

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই জয়ের ধারা ধরে রাখল স্পেন। ওয়েম্বলিতে নেশন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে ৩-২

2026-09-27T03:31:32+00:00
2026-09-27T03:31:32+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ইংল্যান্ডকে হারিয়ে নেশন্স লিগে স্পেনের জয়যাত্রা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩১ এএম 
ছবি : সংগৃহীত
বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই জয়ের ধারা ধরে রাখল স্পেন। ওয়েম্বলিতে নেশন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্পেন। মাত্র দুই মিনিটে মার্ক গেহির ভুলের সুযোগ নিয়ে বল কেড়ে গোল করেন লামিন ইয়ামাল। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। ৩৬ মিনিটে জুড বেলিংহামের পাস থেকে অ্যান্থনি গর্ডনের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। চার মিনিট পর নিকো ও’রাইলির ক্রসে হ্যারি কেইনের হেডে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড।

বিরতির পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। বেলিংহামকে ফাউল করার পর ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। তবে স্পটকিক থেকে গোল করতে পারেননি কেইন। তার শট পোস্টে লেগে ফিরে আসে।

এরপর ম্যাচে ফেরে স্পেন। ৬০ মিনিটে দানি ওলমোর পাস থেকে বদলি অ্যালেক্স বায়েনা গোল করে সমতা ফেরান। ৭৪ মিনিটে বায়েনার নিচু পাস থেকে গোল করে স্পেনকে আবার এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল।


শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে ২০২৬-২৭ নেশন্স লিগে জয় দিয়ে অভিযান শুরু করল স্পেন। অন্যদিকে ঘরের মাঠে নতুন আসরের শুরুতেই হারের স্বাদ পেল ইংল্যান্ড।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ইংল্যান্ড  নেশন্স লিগ  স্পেন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: