স্টুডিও ভাঙচুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে যা বললেন সালমান মুক্তাদির

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বক্তব্য দিয়েছেন তিনি। এ দেশে কোনো

2026-09-27T04:18:28+00:00
2026-09-27T04:18:28+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
স্টুডিও ভাঙচুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে যা বললেন সালমান মুক্তাদির
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৮ এএম 
কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদির। ছবি : সংগৃহীত
রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বক্তব্য দিয়েছেন তিনি। এ দেশে কোনো রাজনৈতিক দলের তোষামুদি না করলে নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন সালমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে স্টুডিওতে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে স্টুডিওর ভেতরের পরিস্থিতি দেখান সালমান মুক্তাদির। তাঁর অভিযোগ, চাঁদা না দেওয়ায় স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

লাইভ ভিডিওর শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ করে সালমান মুক্তাদির বলেন, ‘এই ভিডিওটি স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বানাচ্ছি। আপনি প্লিজ কোনো টেনশন নেবেন না! বাংলাদেশে এটা খুবই স্বাভাবিক। এ দেশে কেউ কোনো দলের তোষামুদি না করলে তার নিরাপত্তা অনিশ্চিত। তিলে তিলে গড়া স্বপ্নগুলোকে এভাবেই ধ্বংস করে দেওয়া হয় এ দেশে।’

ভিডিওতে সালমান বলেন, এই ঘটনার পরও তিনি আরও ভালো কিছু করে দেখাবেন। কেউ তাকে থামাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

আরেকটি ভিডিওতে বিএনপির কর্মীদের উদ্দেশ করে সালমানকে বলতে শোনা যায়, ‘চাঁদাবাজি করো আর যাই করো, তোমাদের অবস্থান এটুকুই থাকবে। এর চেয়ে বেশি কিছু করার সাধ্য তোমাদের নাই।’


স্টুডিওর এক কর্মকর্তা জানান, রাত সাড়ে ১০টার দিকে প্রায় ১০০ থেকে ১৫০ জন হঠাৎ স্টুডিওতে ঢুকে ভাঙচুর শুরু করেন। তার দাবি, হামলাকারীদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল। পরিস্থিতি আশঙ্কাজনক দেখে স্টুডিওর কর্মকর্তারা টয়লেটে আশ্রয় নিলে সেখানেও গিয়ে অস্ত্র ও চাপাতি দেখিয়ে তাঁদের মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যাওয়া হয়।

ওই কর্মকর্তার আরও অভিযোগ, স্টুডিওতে থাকা প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতিও নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   স্টুডিও  স্বরাষ্ট্রমন্ত্রী  সালমান মুক্তাদির  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: