কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার পর সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকায়

2026-09-27T10:55:28+00:00
2026-09-27T10:55:28+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৫ এএম 
দুর্ঘটনার কবলে হেলিকপ্টার। পুরোনো ছবি
কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার পর সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুইবেকের প্রাদেশিক পুলিশ সার্ভিস স্যুরেতে দ্যু কুইবেক (এসকিউ) জানায়, হাইওয়ে ১০-এর কাছে র‍্যাং দেজ একোসকট এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় জরুরি বিভাগের কর্মীরা। সেখানে গিয়ে তারা হেলিকপ্টারটিতে আগুন জ্বলতে দেখেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং চার আরোহীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারটি সম্ভবত একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছিল।


দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে এসকিউর মেজর ক্রাইমস ইউনিট। পাশাপাশি কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (টিএসবি) তদন্তে যুক্ত হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ তদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র : আনাদোলু এজেন্সি

সময়ের আলো/জেডি 

  বিষয়:   কানাডা  হেলিকপ্টার বিধ্বস্ত  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: