রাজশাহীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরীর ডিঙ্গাডোবা

2026-09-27T12:00:34+00:00
2026-09-27T12:00:34+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাজশাহীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০০ পিএম 
প্রতীকী ছবি
রাজশাহীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরীর ডিঙ্গাডোবা বাকীর মোড়ে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আব্দুল বারী। সে ওই এলাকার বদরুল্লাহর ছেলে। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।

স্থানীয়রা জানান, বহিরাগত কিছু যুবক বাকীর মোড় এলাকায় কয়েকদিন থেকে মাদক বিক্রি করছিল। শনিবার বিকেলে ওই যুবকদের সঙ্গে তার বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। ওই যুবকেরা চলে যায়। গভীর রাতে প্রায় ৫০ জনের মতো যুবক আসে। গভীর রাতে এসে তাকে বাসা থেকে আব্দুল বারীকে ডেকে নিয়ে যায়।


সেখানেও কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়। স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত হাসপাতালে নিলে সে মারা যায়।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পরিবারের সদস্যরা এখনও থানায় মামলা করতে আসেনি। নিহত বারীর মরদেহ হাসপাতালে রাখা আছে। ময়নাতদন্ত করা হবে। মামলা না দেওয়া পর্যন্ত বলা যাচ্ছে না এই হত্যাকাণ্ড কী নিয়ে হয়েছে। তবে আমিও শুনেছি মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্রকে এই হত্যাকাণ্ড। তারা মামলা দায়ের করলে বোঝা যাবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   রাজশাহী  মাদক ব্যবসা  বাধা দেওয়া  যুবক  কুপিয়ে হত্যা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: