দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশে একটি পানশালায় বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

2026-09-27T12:21:54+00:00
2026-09-27T12:21:54+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২১ পিএম 
দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা। ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশে একটি পানশালায় বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। রোববার (২৭ সেপ্টেম্বর) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। 

পুলিশ জানায়, জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে ওয়েদেলা টাউনশিপে স্থানীয় সময় ভোরে ওই হামলার ঘটনা ঘটে। জরুরি চিকিৎসাসেবা কর্মীরা ঘটনাস্থলে ১৭ জনকে মৃত ঘোষণা করেন।

হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে খুঁজছে পুলিশ। পুলিশের ভাষ্য, সন্দেহভাজন হামলাকারীদের কাছে একে-৪৭ রাইফেল ও পিস্তল ছিল বলে জানা গেছে।


ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   দক্ষিণ আফ্রিকা  পানশালা  বন্দুক হামলা  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: