শিয়ালের উপদ্রব থেকে বাঁচতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল টাইলস মিস্ত্রির

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটের পাঁচবিবিতে শিয়ালের উপদ্রব থেকে রেহাই পেতে শসা খেতে দেয়া বৈদ্যুতিক তারের ফাঁদে স্পৃষ্ট হয়ে সাকিব হোসেন (২৪) নামে টাইলস

2026-09-27T14:16:19+00:00
2026-09-27T14:16:19+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শিয়ালের উপদ্রব থেকে বাঁচতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল টাইলস মিস্ত্রির
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৬ পিএম 
সংগৃহীত ছবি
জয়পুরহাটের পাঁচবিবিতে শিয়ালের উপদ্রব থেকে রেহাই পেতে শসা খেতে দেয়া বৈদ্যুতিক তারের ফাঁদে স্পৃষ্ট হয়ে সাকিব হোসেন (২৪) নামে টাইলস মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কড়িয়া (লকমা) এলাকার একটি শসা খেত থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ৪০০ শয্যা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত সাকিব হোসেন ওই এলাকার আবুল খায়েরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কড়িয়া এলাকার কৃষক আবু বক্কর তার শসা ক্ষেতে শিয়ালের উপদ্রব বন্ধ করতে চারপাশ দিয়ে অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ফাঁদ পেতে রেখেছিলেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সাকিব অসাবধানতাবশত ওই খেতের পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

রোববার সকালে স্থানীয় এক কৃষক মাঠে কাজ করতে গিয়ে শসা খেতের মধ্যে বিদ্যুতের তারে পেঁচানো অবস্থায় সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   শিয়ালের উপদ্রব  বৈদ্যুতিক ফাঁদ  টাইলস মিস্ত্রি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: