হঠাৎ অসুস্থ হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাবি সংবাদদাতা

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী ও রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র মুরাদুল ইসলাম মুরাদ মারা গেছেন।শনিবার (২৬ সেপ্টেম্বর)

2026-09-27T16:32:03+00:00
2026-09-27T16:32:03+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
হঠাৎ অসুস্থ হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
ঢাবি সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম 
ঢাবি শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী ও রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র মুরাদুল ইসলাম মুরাদ। সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী ও রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র মুরাদুল ইসলাম মুরাদ মারা গেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলায়। 

সহপাঠী ও হল সূত্রে জানা যায়, শনিবার রাতে মুরাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হলের বন্ধু ও বড় ভাইয়েরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শনিবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে মুরাদ মারা গেছে। আমরা এখন তার জানাজার জন্য দাঁড়িয়েছি। 

রোববার সকাল ৯টায় শহীদুল্লাহ হল মাঠে মুরাদের জানাজা অনুষ্ঠিত হয়। 


মুরাদের আকস্মিক মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্নাতক শেষ করার আগেই তার এমন মৃত্যুতে শোকাহত সহপাঠী ও স্বজনরা।

এদিকে, মুরাদুল ইসলাম মুরাদের রুহের মাগফিরাত কামনা করে শোক জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ঢাবি  শিক্ষার্থী  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: