ভারতে মাটিতে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

প্রথমবারের মতো ভারতের মাটিতে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান। ছয়টি এফ-৩৫-এর সঙ্গে দুই শতাধিক মার্কিন সেনাসদস্যও ভারতে এসেছেন। যোধপুরে

2026-09-27T17:37:00+00:00
2026-09-27T17:37:00+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ভারতে মাটিতে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৭ পিএম 
যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি : এনডিটিভি
প্রথমবারের মতো ভারতের মাটিতে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান। ছয়টি এফ-৩৫-এর সঙ্গে দুই শতাধিক মার্কিন সেনাসদস্যও ভারতে এসেছেন। যোধপুরে শুরু হওয়া আন্তর্জাতিক আকাশ মহড়া ‘তরং শক্তি’তে অংশ নিতেই এসব যুদ্ধবিমান নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। 

এ ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক যুদ্ধবিমানগুলো এবার ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমানের সঙ্গে একই আকাশে উড়বে। 

যোধপুর বিমানঘাঁটিতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক মহড়া আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে। এতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে। 


মহড়ায় নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনে ভারতও বিভিন্ন যুদ্ধবিমান নিয়ে অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে রাফাল, তেজস ও মিগ-২৯।

এবারের মহড়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভারতের কোনো সামরিক মহড়ায় অংশ নিচ্ছে। একই আকাশে বিভিন্ন দেশের যুদ্ধবিমান পরিচালনার মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর বিমানবাহিনীর মধ্যে সমন্বয় ও সক্ষমতা প্রদর্শনের সুযোগ তৈরি হয়েছে।

সূত্র : এনডিটিভি


সময়ের আলো/ইউএমএইচ 

  বিষয়:   ভারত  যুক্তরাষ্ট্র  এফ-৩৫ যুদ্ধবিমান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: