সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের বাহুবল বাজারে সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত টমটম অটোরিকশার স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের

2026-09-27T18:04:05+00:00
2026-09-27T18:04:05+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম 
সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের বাহুবল বাজারে সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত টমটম অটোরিকশার স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বকুলতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল বাজারের বকুলতলা এলাকায় সিএনজি অটোরিকশা ও টমটমের স্ট্যান্ড দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার দুপুরে বিরোধপূর্ণ স্ট্যান্ডের দখল নিয়ে উভয়পক্ষের সিএনজি ও টমটম চালকদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় উভয়পক্ষের লোকজন পরস্পরের ওপর হামলা চালান। এতে বেশ কয়েকজন আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নেন। সংঘর্ষের কারণে বকুলতলা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচলও বন্ধ থাকে।


খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন তালুকদার সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   সিএনজি  স্ট্যান্ড দখল  ঘণ্টাব্যাপী সংঘর্ষ  আহত  সময়ের আলো  টমটম  অটোরিকশা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: