পাবনায় ৩৮১ বস্তা সার জব্দ, জরিমানা

‎পাবনা প্রতিনিধি

সারাদেশ

পাবনার সদর উপজেলায় যৌথ অভিযানে নিবন্ধন ছাড়াই অবৈধভাবে মজুত করা ৩৮১ বস্তা সার জব্দ করেছে প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার

2026-09-27T20:20:56+00:00
2026-09-27T20:20:56+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পাবনায় ৩৮১ বস্তা সার জব্দ, জরিমানা
‎পাবনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২০ পিএম 
পাবনায় ৩৮১ বস্তা সার মজুত করায় জরিমানা। ছবি : সময়ের আলো
পাবনার সদর উপজেলায় যৌথ অভিযানে নিবন্ধন ছাড়াই অবৈধভাবে মজুত করা ৩৮১ বস্তা সার জব্দ করেছে প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অবৈধ মজুত ও বিক্রির অভিযোগে পৃথক দুটি অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে ‘আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজ’-এ নিবন্ধন ছাড়া সার মজুত ও বিক্রির দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ওই প্রতিষ্ঠানে মজুত থাকা ১৩০ বস্তা সার জব্দ করে উপজেলা প্রশাসন।

অন্যদিকে, বাজারের আরেক ব্যবসায়ী আবদুল মান্নানের গোডাউনে অবৈধভাবে মজুত থাকা বিভিন্ন ধরনের ২৫১ বস্তা সার জব্দ করা হয়। এই ঘটনায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদফতর।
‎
আব্দুল মান্নানের কাছ থেকে জব্দ করা সার সাধারণ কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজ থেকে জব্দ করা সার সরকারি মূল্যে বিক্রি করে এর অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে আবদুল মান্নানের কাছ থেকে জব্দ করা সার উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের তত্ত্বাবধানে রেখে কৃষকদের কাছে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন, আগামী বুধবার সকাল থেকে জব্দ করা এসব সার ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে।


পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করা সার জব্দ করা হয়েছে। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, নিবন্ধন ছাড়া সার মজুত এবং কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎
‎একটি অভিযানে নেতৃত্ব দেন, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম। এছাড়া আরেকটি অভিযান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি পরিচালনা করেন।
‎
‎পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করা সার জব্দ করা হয়েছে। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, নিবন্ধন ছাড়া সার মজুত এবং কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   পাবনা  মজুত  সার জব্দ  জরিমানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: