রঙ আর অলঙ্কারের অপেক্ষায় দেবী দুর্গা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে ঘিরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার মন্দিরগুলোতে প্রতিমা তৈরির মাটির কাজ শেষ হয়েছে। এখন

2026-09-27T20:39:53+00:00
2026-09-27T20:39:53+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শারদ
রঙ আর অলঙ্কারের অপেক্ষায় দেবী দুর্গা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৯ পিএম 
দুর্গোৎসবকে ঘিরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার মন্দিরগুলোতে প্রতিমা তৈরির মাটির কাজ শেষ হয়েছে। ছবি : সময়ের আলো
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে ঘিরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার মন্দিরগুলোতে প্রতিমা তৈরির মাটির কাজ শেষ হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের রং-তুলির আঁচড় ও সাজসজ্জার কাজ। জানা গেছে, এবার হাকিমপুর উপজেলার ২১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিন ঘুরে দেখা যায়, অধিকাংশ মণ্ডপে প্রতিমার মাটির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এখন রঙে ও অলঙ্কারে প্রতিমাকে ফুটিয়ে তোলার অপেক্ষায় আছেন কারিগররা। এর পাশাপাশি মণ্ডপগুলোতে পুরোদমে চলছে আলোকসজ্জার কাজও।

প্রতিমাশিল্পী নিপেন চন্দ্র ও অনিল কুমার বলেন, প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। এখন শুধু রং ও সাজসজ্জার কাজ বাকি আছে। এসব কাজ শেষ হলেই প্রতিমা পূজার জন্য পুরোপুরি প্রস্তুত হবে।

চণ্ডীপুর সার্বজনীন মন্দির পূজা কমিটির সভাপতি অলক কুমার বসাক বলেন, আমাদের মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ। এখন রং ও সাজসজ্জার কাজ চলছে। নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করছি, ভালোভাবে এবারের দুর্গাপূজা সম্পন্ন করতে পারব।

উপজেলার গোহাড়া মন্দির পূজা কমিটির সভাপতি শ্রী জনার্দন চন্দ্র বলেন, বরাবরের মতো এবারও আমাদের মন্দিরের প্রতিমা তৈরির মাটির কাজ শেষ। এখন শিল্পীরা মনের মাধুরী মিশিয়ে রং-তুলির আঁচড় দেওয়ার অপেক্ষায় আছেন। অন্য মন্দিরগুলোতেও আলোকসজ্জার বিষয়ে কথা হয়েছে। সব মিলিয়ে দুর্গাপূজার প্রস্তুতি প্রায় সম্পন্ন।


আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ধর্ম যার যার, উৎসব সবার— সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা পালন করতে পারেন, সেজন্য প্রতিটি মণ্ডপে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ সতর্ক রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   সনাতন  ধর্মাবলম্বী  ধর্মীয় উৎসব  শারদীয় দুর্গোৎসব  দিনাজপুর  হাকিমপুর  মন্দির  প্রতিমা  রং-তুলির আঁচড়  রঙ  সাজসজ্জা  পূজামণ্ডপ  দুর্গাপূজা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: