সাত দশক পর ওয়েম্বলিতে ইয়ামালের রেকর্ড

ক্রীড়া ডেস্ক

খেলা

ওয়েম্বলিতে স্পেনের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। ম্যাচের দুই মিনিট পূর্ণ হওয়ার আগেই গোল করে দলকে এগিয়ে দেন লামিনে

2026-09-27T20:41:13+00:00
2026-09-27T20:41:13+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
খেলা
সাত দশক পর ওয়েম্বলিতে ইয়ামালের রেকর্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪১ পিএম 
ছবি : সংগৃহীত
ওয়েম্বলিতে স্পেনের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। ম্যাচের দুই মিনিট পূর্ণ হওয়ার আগেই গোল করে দলকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল। তার গোলটি ওয়েম্বলিতে ইংল্যান্ডের হজম করা তৃতীয় দ্রুততম গোল হিসেবে জায়গা করে নিয়েছে।

উয়েফা নেশনস লিগের নতুন মৌসুমে গ্রুপ ‘এ’-এর প্রথম ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও স্পেন। শুরু থেকেই আক্রমণে থাকা স্পেন দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায়। ইংল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগান ইয়ামাল।

নিজেদের অর্ধ থেকে বল নিয়ে বের হওয়ার সময় মার্ক গুয়েহি নিয়ন্ত্রণ হারালে চাপ দিয়ে বলটি কেড়ে নেন ইয়ামাল। এরপর দ্রুত বক্সে ঢুকে বাঁ পায়ের শটে ইংলিশ গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডকে পরাস্ত করেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। 


অপ্টার তথ্য অনুযায়ী, ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে এটি তৃতীয় দ্রুততম গোল। এর আগে মাত্র দুটি গোল এর চেয়ে দ্রুত এসেছে। ১৯৫৩ সালে ম্যাচের প্রথম মিনিটে ইংল্যান্ডের জালে বল পাঠিয়েছিলেন হাঙ্গেরির নান্দোর হিদেকুতি। চার বছর পর ১৯৫৭ সালে একই কীর্তি গড়েন স্কটল্যান্ডের টমি রিং।

অর্থাৎ, প্রায় ৭০ বছর পর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই মিনিটের মধ্যে গোল করলেন কোনো খেলোয়াড়। সেই তালিকায় হিদেকুতি ও রিংয়ের পর তৃতীয় নাম ইয়ামাল।

মাত্র ১৯ বছর বয়সেই ইংল্যান্ডের বিপক্ষে এমন একটি পরিসংখ্যানে নাম লেখালেন স্প্যানিশ তারকা। তবে ইয়ামালের গোলের পরও ম্যাচে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। শেষ পর্যন্ত নাটকীয় লড়াইয়ে স্পেন ৩-২ গোলে জয় পায়।

সময়ের আলো/টিকে
  বিষয়:   সাত দশক  ওয়েম্বলি  ইয়ামাল  রেকর্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: