মালয়েশিয়া-ধাক্কা সামলে আগামীকাল বাংলাদেশের সামনে শক্তিশালী সিঙ্গাপুর

ক্রীড়া ডেস্ক

খেলা

মালয়েশিয়ার কাছে উদ্বোধনী ম্যাচের হার। ক্ষতটা এখনও টাটকা। সেই ধাক্কা সামলে এবার আরও কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। প্রতিপক্ষ সিঙ্গাপুর। ‘দ্য

2026-09-27T21:13:18+00:00
2026-09-27T21:14:52+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
খেলা
মালয়েশিয়া-ধাক্কা সামলে আগামীকাল বাংলাদেশের সামনে শক্তিশালী সিঙ্গাপুর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম  আপডেট: ২৭.০৯.২০২৬ ৯:১৪ পিএম
ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার কাছে উদ্বোধনী ম্যাচের হার। ক্ষতটা এখনও টাটকা। সেই ধাক্কা সামলে এবার আরও কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। প্রতিপক্ষ সিঙ্গাপুর। ‘দ্য লায়ন্স’রা প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ২-০ গোলে হেরেছে। ফলে দুই দলেরই সামনে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই। আরেকটি হারেই টুর্নামেন্টের ফাইনালের আশা শেষ হয়ে যেতে পারে।

২৮ সেপ্টেম্বর জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। গ্রুপের দুই দলই প্রথম ম্যাচে হেরে যাওয়ায় এই ম্যাচের গুরুত্ব আরও বেড়ে গেছে।

বাংলাদেশের জন্য অবশ্য সিঙ্গাপুরকে সামলানো সহজ হবে না। সাম্প্রতিক বছরগুলোতে দলটি নিজেদের ফুটবলে বেশ কিছু পরিবর্তন এনেছে। গ্যাভিন লির অধীনে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে দলটি খেলছে। অধিনায়ক হ্যারিস হারুনের মতো দীর্ঘদিনের অভিজ্ঞ ফুটবলার যেমন আছেন, তেমনি জাপানে জন্ম নেওয়া কিয়োগা নাকামুরার মতো নতুন প্রজন্মের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও আছেন।

হ্যারিস হারুন সিঙ্গাপুরের সবচেয়ে অভিজ্ঞ মুখগুলোর একজন। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তার। মাঝমাঠে রক্ষণ সামলানোর পাশাপাশি নেতৃত্ব দেওয়ার দায়িত্বও পালন করেন এই অভিজ্ঞ ফুটবলার। দীর্ঘ ক্যারিয়ারে মালয়েশিয়ার জোহর দারুল তাজিম ও সিঙ্গাপুরের লায়ন সিটি সেলরসের হয়ে একাধিক শিরোপাও জিতেছেন তিনি।

মাঝমাঠে বাংলাদেশের জন্য বড় পরীক্ষা হতে পারেন কিয়োগা নাকামুরা। জাপানে জন্ম নেওয়া এই মিডফিল্ডার আন্তর্জাতিক ফুটবলে সিঙ্গাপুরকে বেছে নিয়েছেন। গ্যাভিন লির সঙ্গে তার কাজের সম্পর্কও দীর্ঘদিনের। দুইজন প্রায় ছয় বছর ধরে একসঙ্গে কাজ করছেন। নাকামুরা সিঙ্গাপুরের খেলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এর বাইরে শাহ শাহিরানও সিঙ্গাপুরের মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। রক্ষণ থেকে আক্রমণে ওঠা, বল দখল ধরে রাখা এবং প্রয়োজনের সময় রক্ষণে ফিরে আসার সক্ষমতা রয়েছে তার। ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার এরই মধ্যে সিঙ্গাপুরের হয়ে একাধিক বড় ম্যাচ খেলেছেন।

আক্রমণভাগে বাংলাদেশের রক্ষণকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে ইলহান ফান্দিকে নিয়ে। লায়ন সিটি সেলরসের এই ফরোয়ার্ড গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করার সামর্থ্য দেখিয়েছেন। এবারের আসরের আগে কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ে দুর্দান্ত গোল করে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে জিতিয়েছিলেন তিনি।


শুধু ব্যক্তিগত প্রতিভা নয়, দল হিসেবেও সিঙ্গাপুরের সাম্প্রতিক রেকর্ড বাংলাদেশের জন্য সতর্কবার্তা। ২০২৬ সালের এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে সাফল্য পেয়ে ২০২৭ এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে তারা। এরপর আসিয়ান কাপেও সেমিফাইনালে উঠেছিল সিঙ্গাপুর। দুই লেগের সেমিফাইনালের প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ৩-১ গোলে হারলেও ফিরতি লেগে ২-১ গোলে জিতেছিল তারা।

তবে এবারের আসরে শুরুটা ভালো হয়নি গ্যাভিন লির দলের। ২৫ সেপ্টেম্বর স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ২-০ গোলে হারে সিঙ্গাপুর। ম্যাচে তারা গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল পায়নি। একই কারণে বাংলাদেশ ম্যাচেও তাদের সামনে থাকবে জয়ের চাপ।

বাংলাদেশের জন্য আরও একটি বাড়তি চ্যালেঞ্জ সিঙ্গাপুরের দলীয় ভারসাম্য। রক্ষণে হ্যারিস হারুন, মাঝমাঠে নাকামুরা ও শাহ শাহিরান এবং আক্রমণে ইলহান ফান্দি—তিন বিভাগেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো খেলোয়াড় রয়েছে তাদের।

ফলে মালয়েশিয়ার বিপক্ষে যে ভুলগুলো বাংলাদেশকে ভুগিয়েছে, সেগুলো আর করা যাবে না। মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ ধরে রাখার পাশাপাশি ইলহানদের জায়গা দেওয়া বন্ধ করতে হবে। আর সুযোগ পেলে দ্রুত আক্রমণে যেতে হবে হামজা চৌধুরীদের।

ফাইনালের পথ সহজ করতে হলে জাকার্তায় সিঙ্গাপুরকে হারাতেই হবে বাংলাদেশকে। আর সেই লড়াইয়ে ডুলির শিষ্যদের সামনে শুধু একটি দল নয়, নিজেদের ঘুরে দাঁড়ানোরও পরীক্ষা।

সময়ের আলো/টিকে
  বিষয়:   মালয়েশিয়া  ধাক্কা  আগামীকাল  বাংলাদেশ  শক্তিশালী  সিঙ্গাপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: