হরমুজে মার্কিন ড্রোন জব্দের দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি থেকে একটি মার্কিন পানির নিচে চলাচলকারী ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে

2026-09-27T21:41:51+00:00
2026-09-27T21:41:51+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজে মার্কিন ড্রোন জব্দের দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪১ পিএম 
হরমুজ প্রণালি থেকে একটি মার্কিন পানির নিচে চলাচলকারী ড্রোন জব্দ। সংগৃহীত ছবি
হরমুজ প্রণালি থেকে একটি মার্কিন পানির নিচে চলাচলকারী ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে ইরানের এ দাবি সরাসরি নাকচ করেছে যুক্তরাষ্ট্র। 

রোববার (২৭ সেপ্টেম্বর) আইআরজিসির নৌবাহিনী জানায়, গোয়েন্দা নজরদারি ও ইলেকট্রনিক যুদ্ধের সমন্বয়ে পরিচালিত একটি অভিযানের মাধ্যমে একটি মার্কিন ‘রেমাস ৬০০’ পানির নিচের স্বয়ংক্রিয় যান জব্দ করা হয়েছে। তাদের দাবি, ড্রোনটি হরমুজ প্রণালিতে নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত ছিল। 

আইআরজিসি আরও জানায়, জব্দ করা ড্রোনটি বর্তমানে তাদের বিশেষজ্ঞদের কাছে রয়েছে এবং এটি থেকে তথ্য উদ্ধারের চেষ্টা চলছে।

তবে ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সামরিক বাহিনী। আল জাজিরাকে দেওয়া বক্তব্যে ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, মার্কিন বাহিনী তাদের সব কার্যকর ড্রোনের ওপর ‘ইতিবাচক নিয়ন্ত্রণ’ বজায় রেখেছে। আইআরজিসির ড্রোন জব্দের দাবি তিনি ‘স্পষ্টতই মরিয়া প্রচেষ্টা’ বলে মন্তব্য করেন।


এর আগে, চলতি মাসের শুরুতেও হরমুজ প্রণালি থেকে আরেকটি মার্কিন পানির নিচের ড্রোন জব্দ করার দাবি করেছিল ইরান।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরান প্রণালিটিতে অবরোধ বজায় রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে বলে দাবি করা হয়েছে।

সূত্র : এএফপি ও আল জাজিরা

সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   হরমুজ  মার্কিন  ড্রোন  ইরান  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: