এআই নিয়ন্ত্রণে না থাকলে প্রাণ যাবে একশ কোটি মানুষের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণে না থাকলে একশ কোটি মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। সংবাদমাধ্যম

2026-09-27T23:20:38+00:00
2026-09-27T23:20:38+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
গেটসের সতর্কবার্তা
এআই নিয়ন্ত্রণে না থাকলে প্রাণ যাবে একশ কোটি মানুষের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২০ পিএম 
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। সংগৃহীত ছবি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণে না থাকলে একশ কোটি মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান বিল গেটস। রোববার এ নিয়ে সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, এআই নিয়ন্ত্রণে আইনপ্রণেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই মার্কিন ধনকুবের।

গেটস বলেন, ‘এআই নিয়ে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি কেমন হবে, সে আলোচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও রাজনীতিবিদদের যুক্ত হতে হবে। এটি বাধ্যতামূলক করতে হবে। শুধু প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর স্বনিয়ন্ত্রণ যথেষ্ট নয়।’ সাক্ষাৎকারে এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়েও সতর্ক করেছেন গেটস।

তিনি বলেন, ভুল মানুষের হাতে পড়লে এমন ঘটনাও ঘটাতে পারে, যার ফলে বিশ্বে একশ কোটি মানুষের মৃত্যু হতে পারে। তার মতে, এআই প্রযুক্তির মতো এমন শক্তিশালী কোনো অস্ত্র এর আগে কখনো ছিল না। খারাপ উদ্দেশ্য রয়েছে এমন কোনো মানুষের হাতে এটি পড়লে ভয়াবহ ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছেন গেটস।


এআইয়ের নিরাপত্তা নিয়ে প্রযুক্তি খাতের শীর্ষ কর্মকর্তারাও নিজেদের মধ্যে আলোচনা করছেন। ইতিমধ্যে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই এআই প্রতিষ্ঠানগুলোর জন্য নিয়ন্ত্রণমূলক আইন করার পক্ষে মত দিয়েছেন। তার মতে, কোনো প্রতিষ্ঠান স্বেচ্ছায় উন্নত এআই ব্যবস্থার উন্নয়ন ধীর করতে রাজি না হলেও সরকারের নির্ধারিত নিয়ম তাদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত।

ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যানও এআইয়ের ঝুঁকি মূল্যায়ন, নিরাপত্তাব্যবস্থা ও মানুষের নজরদারি নিশ্চিত করতে আন্তর্জাতিক মানদণ্ড তৈরির আহ্বান জানিয়েছেন। তবে এআইয়ের নিরাপত্তা নিশ্চিত করার পদ্ধতি নিয়ে প্রযুক্তি খাতের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ রয়েছে।

এআই নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অভিন্ন নিয়ন্ত্রণব্যবস্থা এখনও চূড়ান্ত হয়নি। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এর আগে জাতীয় নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় না নিয়ে তাড়াহুড়া করে এআই-সংক্রান্ত আইন প্রণয়নের বিষয়ে সতর্ক করেছেন। তবে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য ইতিমধ্যে এআই নিয়ন্ত্রণে উদ্যোগ নিতে শুরু করেছে।



সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   গেটস  সতর্কবার্তা  এআই 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: