বাস শ্রমিককে মারধরের প্রতিবাদে নওগাঁয় দ্বিতীয় দিনেও ধর্মঘট

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন বাস শ্রমিকরা। এতে কর্মস্থলসহ

2026-09-28T13:21:14+00:00
2026-09-28T13:21:14+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বাস শ্রমিককে মারধরের প্রতিবাদে নওগাঁয় দ্বিতীয় দিনেও ধর্মঘট
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:২১ পিএম 
বাস শ্রমিককে মারধরের প্রতিবাদে নওগাঁয় দ্বিতীয় দিনেও ধর্মঘট। ছবি : সময়ের আলো
নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন বাস শ্রমিকরা। এতে কর্মস্থলসহ বিভিন্ন গন্তব্যে যেতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিকল্প যানবাহনে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে, পাশাপাশি সময়ও লাগছে বেশি।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জের অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ডাকে এ ধর্মঘট চলছে।

জানা গেছে, শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে অটোরিকশা (সিএনজি) চালক ও বাস শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব হয়। এর জের ধরে পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে মারধর করেন অটোরিকশা চালকরা।

এ ঘটনায় গুরুতর আহত রুবেল হোসেনকে উদ্ধার করে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এর প্রতিবাদে রোববার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে ধর্মঘট শুরু করেন শ্রমিকরা। সোমবারও দ্বিতীয় দিনের মতো ধর্মঘট অব্যাহত রয়েছে।


বাস মালিক ও শ্রমিকদের ভাষ্য, সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অটোরিকশা আঞ্চলিক সড়কে যাত্রী পরিবহন করতে পারে না। তবে এ নিয়ম না মানার কারণে যাত্রী ওঠানো নিয়ে প্রায়ই বাস শ্রমিকদের সঙ্গে অটোরিকশা চালকদের বিরোধ হয়। সর্বশেষ শনিবারের ঘটনার পর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

তাদের আরও অভিযোগ, আঞ্চলিক মহাসড়কে অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

এদিকে টানা বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। দ্রুত এ সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

সময়ের আলো/জোই
  বিষয়:   নওগাঁয় বাস ধর্মঘট  নওগাঁয় বাস চলাচল বন্ধ  বাস শ্রমিককে মারধর  বাসচালক রুবেল হোসেন  সিএনজি চালক  বালুডাঙ্গা বাসস্ট্যান্ড  নজিপুর বাসস্ট্যান্ড  যাত্রী ভোগান্তি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: