বাংলাদেশের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমায় ঢুকতে দিলো না পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা ইউরেনিয়াম জ্বালানির চালান নির্ধারিত সময়ে বাংলাদেশে পৌঁছায়নি। জ্বালানি বহনকারী কার্গো বিমানকে

2026-09-28T14:33:41+00:00
2026-09-28T14:47:46+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
বাংলাদেশের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমায় ঢুকতে দিলো না পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৩ পিএম  আপডেট: ২৮.০৯.২০২৬ ২:৪৭ পিএম
পাকিস্তান কী কারণে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি, তা এখনো স্পষ্ট নয়। ছবি : সংগৃহীত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা ইউরেনিয়াম জ্বালানির চালান নির্ধারিত সময়ে বাংলাদেশে পৌঁছায়নি। জ্বালানি বহনকারী কার্গো বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় এই বিলম্ব হয়েছে।

বার্তা সংস্থা এএনআইকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম বহনকারী একটি কার্গো বিমান বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। তবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে বিমানটি বাংলাদেশে আসতে পারেনি।

পাকিস্তান কী কারণে ওই বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি, তা এখনো স্পষ্ট নয়। মন্ত্রী জানান, ইউরেনিয়ামের নতুন চালান পাঠানোর জন্য রাশিয়া নতুন সময়সূচি দিয়েছে। দেশটি জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে চালানটি বাংলাদেশে পৌঁছাতে পারে।


বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, জ্বালানি গ্রহণের জন্য বিমানবন্দরে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের লিয়াজোঁ কর্মকর্তার কাছ থেকে জানানো হয়, প্রয়োজনীয় আকাশসীমা অনুমোদন পাওয়া যায়নি। ফলে নির্ধারিত ফ্লাইটটি পাঠানো সম্ভব হয়নি।

রোসাটমের কারিগরি সহায়তায় নির্মিত রূপপুর বিদ্যুৎকেন্দ্রে দুটি VVER-1200 চুল্লি রয়েছে। দুই ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রথম ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়ামের প্রথম চালান বাংলাদেশে আসে। বিশেষ কার্গো বিমানে ঢাকায় পৌঁছানোর পর কঠোর নিরাপত্তার মধ্যে তা রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া হয়।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বাংলাদেশ  জ্বালানিবাহী  বিমান  আকাশসীমা  পাকিস্তান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: