ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও দেশটির একটি প্রতিনিধি দল সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসবেন।
ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, বৈঠকে বর্তমান পরিস্থিতি ও সর্বশেষ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। কাতারের একটি প্রতিনিধি দল এরই মধ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে অর্থনৈতিক সুবিধার বিষয়ে ইরানের একটি প্রস্তাব মার্কিন কর্মকর্তাদের কাছে তুলে দিয়েছে।
তবে ইরানের তাসনিম নিউজ জানিয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হবে না।
সময়ের আলো/ইউএমএইচ