বিশ্ব মাতাচ্ছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

রুবাইয়াত হোসেনের চতুর্থ সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ শুধু একটি সিনেমা নয়, এটি এখন একটি বৈশ্বিক যাত্রার নাম। ৮২তম ভেনিস আন্তর্জাতিক

2026-09-29T05:57:00+00:00
2026-09-29T05:57:00+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
বিশ্ব মাতাচ্ছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৭ এএম 
ছবি : সংগৃহীত
রুবাইয়াত হোসেনের চতুর্থ সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ শুধু একটি সিনেমা নয়, এটি এখন একটি বৈশ্বিক যাত্রার নাম। ৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ‘ওরিজন্তি’তে ওয়ার্ল্ড প্রিমিয়ারের মাধ্যমে ইতিহাস গড়ার পর, মাত্র এক মাসের ব্যবধানে সিনেমাটি আমন্ত্রণ পেয়েছে ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার ৯টি প্রথম সারির উৎসবে।

কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমার জন্য এমন উৎসবযাত্রা এর আগে ঘটেনি। ঢাকার একটি বিউটি পার্লারে এক কনের মৃত্যুর গল্প থেকেই সিনেমাটি নির্মাণ করেন রুবাইয়াত। এতে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, আজমেরী হক বাঁধন, দামের খান, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী। 

সিনেমাটিতে বাংলাদেশের খনা টকিজের সঙ্গে যৌথ প্রযোজনায় আছে ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে ও জার্মানি। সিনেমাটি ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসব, ইতালি-ওরিজন্তি প্রতিযোগিতায় ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়।


৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র, ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি। আগামী মাসে ৫৮তম সিটগেস আন্তর্জাতিক ফ্যান্টাস্টিক চলচ্চিত্র উৎসব এবং ৭০তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে যাবে সিনেমাটি। এ ছাড়া ফ্রন্সের লা রোশ-সুর-ইয়ঁ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ৬২তম শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ৩৮তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভিয়েনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে সিনেমাটি। 

চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা রুবাইয়াত হোসেন বলেন, আমি সত্যিই কৃতজ্ঞ যে ছবিটি এত মানুষের মনে নাড়া দিচ্ছে। উৎসবগুলো গুরুত্বপূর্ণ, কারণ এখানে যারা আসেন তারা সিনেমাকে শুধু বিনোদন হিসেবে দেখেন না, জীবনকে নতুনভাবে ভাবার একটি মাধ্যম হিসেবে দেখেন। মাত্র এক মাসে এত বৈচিত্র্যময় দর্শকের কাছে ছবিটি পৌঁছে দিতে পেরে আমি আনন্দিত।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   বিশ্ব মাতাচ্ছে  দ্য ডিফিকাল্ট ব্রাইড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: