ব্লিচিং পাউডার-কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছিল দুধ, লাখ টাকা জরিমানা

বেড়া (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

পাবনার বেড়া উপজেলায় অভিযান চালিয়েব্লিচিং পাউডার, কেমিক্যাল জেলসহবিপুল পরিমাণ নকল দুধ ও তা তৈরির ক্ষতিকর উপকরণ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

2026-09-29T09:52:31+00:00
2026-09-29T09:54:22+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ব্লিচিং পাউডার-কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছিল দুধ, লাখ টাকা জরিমানা
বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫২ এএম  আপডেট: ২৯.০৯.২০২৬ ৯:৫৪ এএম
পাবনার বেড়া উপজেলায় নকল দুধ ও তা তৈরির ক্ষতিকর উপকরণ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি : সময়ের আলো
পাবনার বেড়া উপজেলায় অভিযান চালিয়ে ব্লিচিং পাউডার, কেমিক্যাল জেলসহ বিপুল পরিমাণ নকল দুধ ও তা তৈরির ক্ষতিকর উপকরণ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল দুধ তৈরিতে জড়িত থাকার অভিযোগে পলি ঘোষকে (৩৫) এক লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পেচাকোলা ঘাট এলাকার উত্তম ঘোষ ও পলি ঘোষ দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে এই সরঞ্জাম উদ্ধার করা হয়। এবং স্বামী পলাতক থাকায় স্ত্রী পলিকে এই জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত জানায়, ওই এলাকার উত্তম ঘোষ ও তার স্ত্রী পলি ঘোষ দীর্ঘদিন ধরে নিজেদের বাড়িতে কেমিক্যাল ও ক্ষতিকারক সামগ্রী দিয়ে ভেজাল ও নকল দুধ তৈরি করে আসছিলেন। আগে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ ও উপজেলা প্রশাসন সেখানে ওৎ পেতে থাকে। পরে উত্তম ঘোষের ঘর থেকে বড় আকৃতির ডেগে সংরক্ষিত বিপুল পরিমাণ কৃত্রিম নকল দুধ জব্দ করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় নকল দুধ তৈরির কাজে ব্যবহৃত পাম ওয়েল, ব্লিচিং পাউডার, কেমিক্যাল জেল, খাবার সোডা, গরম ছানার পানি, এক ডেগ ক্রিম, ফ্যাট তোলা দুধ ও ব্লেন্ডার মেশিন।


আদালত আরও জানায়, অভিযানকালে মূল হোতা উত্তম ঘোষকে পাওয়া না গেলেও তার স্ত্রী পলি ঘোষকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে পলি ঘোষ স্বীকার করেন, তিনি ও তার স্বামী নিয়মিতভাবে এসব ক্ষতিকর উপকরণ মিশিয়ে নকল দুধ তৈরি ও বাজারজাত করে আসছিলেন। পরবর্তী সময়ে সাক্ষীদের সাক্ষ্য, জব্দকৃত আলামত ও স্বীকারোক্তির ভিত্তিতে পলি ঘোষকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান বলেন, জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়ে নকল দুধ তৈরি করা হচ্ছিল। অভিযুক্ত নারী তার অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। তার ঘরে থাকা অপ্রাপ্তবয়স্ক সন্তান ও বৃদ্ধ শ্বাশুড়ির বিষয়ে মানবিক দিক বিবেচনা করে তাকে কারাদণ্ড না দিয়ে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   পাবনা  বেড়া  উপজেলা  অভিযান  নকল দুধ  ক্ষতিকর  উপকরণ  জব্দ  ভ্রাম্যমাণ আদালত  অভিযোগ  জরিমানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: