বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড় দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশ ও ভারতসহ ২০ দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ এবং সংশ্লিষ্ট উপাদানে শূন্য শতাংশ শুল্ক আরোপের

2026-09-29T13:15:45+00:00
2026-09-29T13:15:45+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড় দিলো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৫ পিএম 
এই সুবিধা সব ধরনের ওষুধের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও ভারতসহ ২০ দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ এবং সংশ্লিষ্ট উপাদানে শূন্য শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়া এই সুবিধা সব ধরনের ওষুধের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

মার্কিন বাণিজ্য দফতরের প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, শুল্ক ছাড়ের আওতায় রয়েছে বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, প্লাজমা-নির্ভর চিকিৎসা, বন্ধ্যত্বের ওষুধ, কোষ ও জিন থেরাপি, অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেটস এবং পশুচিকিৎসায় ব্যবহৃত নির্দিষ্ট ওষুধ। এসব ওষুধের সক্রিয় উপাদান ও গুরুত্বপূর্ণ কাঁচামালও সুবিধার আওতায় থাকবে।


বাংলাদেশ ও ভারতের সঙ্গে তালিকায় রয়েছে আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়েতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, নর্থ মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও লিখটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য এবং ভিয়েতনাম।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতর জানিয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বর্তমান বা ভবিষ্যৎ বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোর চুক্তি থাকলে এসব পণ্যে শূন্য শুল্ক সুবিধা মিলবে। জরুরি মার্কিন স্বাস্থ্য চাহিদা পূরণ করে এমন পণ্যও নির্দিষ্ট প্রক্রিয়ায় এ সুবিধা পেতে পারে।

এর আগে ২ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেটেন্টযুক্ত ফার্মাসিউটিক্যাল পণ্য, জৈবিক পণ্য ও সংশ্লিষ্ট উপাদানের ওপর শুল্ক কাঠামো পরিবর্তনের নির্দেশ দেন। তবে জেনেরিক ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানকে বর্তমানে সেকশন ২৩২-এর এই শুল্কের বাইরে রাখা হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বাংলাদেশ  দেশ  ওষুধ  শুল্ক  ছাড়  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: