এসিল্যান্ড থেকে সিনিয়র সহকারী কমিশনার হচ্ছেন ৫৫ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে কর্মরত প্রশাসন ক্যাডারের ৫৫ কর্মকর্তাকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়নের প্রক্রিয়া শুরু হয়েছে।সোমবার (২৮

2026-09-29T16:02:10+00:00
2026-09-29T16:10:56+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
এসিল্যান্ড থেকে সিনিয়র সহকারী কমিশনার হচ্ছেন ৫৫ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০২ পিএম  আপডেট: ২৯.০৯.২০২৬ ৪:১০ পিএম
ছবি : সংগৃহীত
সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে কর্মরত প্রশাসন ক্যাডারের ৫৫ কর্মকর্তাকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়নের প্রক্রিয়া শুরু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫৫ কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মকর্তারা দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এখন সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাদের সিনিয়র সহকারী কমিশনার পদে পদায়ন করা হবে।

এ জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে পৃথক আদেশ জারি করা হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   এসিল্যান্ড  সিনিয়র সহকারী কমিশনার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: