কেয়া পায়েলের নতুন যাত্রা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের মাধ্যমে শুরু হয়েছে

2026-09-29T23:43:09+00:00
2026-09-29T23:43:09+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
কেয়া পায়েলের নতুন যাত্রা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৩ পিএম 
অভিনেত্রী কেয়া পায়েল। ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের মাধ্যমে শুরু হয়েছে তার এই নতুন যাত্রা। আধুনিক প্রজন্মের জটিল মনস্তাত্ত্বিক ও সামাজিক টানাপোড়েনকে ঘিরে এগিয়েছে সিনেমাটির গল্প। এতে পায়েলের বিপরীতে রয়েছেন আরিফিন শুভ। ইতিমধ্যে শেষ হয়েছে সিনেমাটির সমস্ত নির্মাণকাজ। আগামী ৭ অক্টোবর দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ‘হ্যাপিলি ম্যারিড’। 

নিজের প্রথম ওটিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত কেয়া পায়েল। তিনি জানান, একটি ভিন্নধর্মী ও বিশেষ গল্পের অপেক্ষায় ছিলেন বলেই এতদিন ওটিটিতে কাজ করার জন্য কিছুটা সময় নিয়েছিলেন। অভিনেত্রী বলেন, এর আগে বহু ওয়েব ফিল্মের প্রস্তাব পেলেও এমন একটি গল্প ও চরিত্রের সন্ধান করছিলাম যা দেখে দর্শকদের কাছে একদম আলাদা মনে হবে। ‘হ্যাপিলি ম্যারিড’-এর চিত্রনাট্য সেই সুযোগটি করে দিয়েছে বলেই কাজটি করেছি। আশা করছি কাজটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে।  

‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমার গল্পের এক প্রান্তে রয়েছেন আনিস নামের এক সৎ ও সাদাসিধে যুবক, অন্যদিকে বিপরীত প্রান্তে অনামিকা নামের এক উচ্চবিত্ত ও নাগরিক আভিজাত্যে ঘেরা তরুণী, যার সমস্ত স্বপ্ন সামাজিক যোগাযোগমাধ্যমের মোহময় রোমাঞ্চ এবং ভার্চুয়াল জগতের রঙিন রূপকে ঘিরে। এই দ্বিমুখী ব্যক্তিত্বের আনিস ও অনামিকা চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে আরিফিন শুভ ও কেয়া পায়েল।


গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আরিফিন শুভর সঙ্গে একটি ছবি প্রকাশ করে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখেছিলেন কেয়া পায়েল। সেই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। অনেকেই ধারণা করেছিলেন, তারা হয়তো বাস্তব জীবনেও বিয়ে করেছেন। পরে জানা যায়, এটি ছিল তার প্রথম ওয়েব ফিল্মের প্রচারের অংশ।

ওয়েব ফিল্মে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে কেয়া পায়েল জানিয়েছেন, সিনেমাটির পুরো দলের সঙ্গে কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করেছেন। বিশেষ করে সহশিল্পী আরিফিন শুভর পেশাদারিত্ব ও সহযোগিতার প্রশংসা করেছেন তিনি। শুরুতে শুভর দীর্ঘ অভিনয় অভিজ্ঞতা নিয়ে কিছুটা চিন্তিত থাকলেও শুটিংয়ের সময় সেই চাপ অনুভব করেননি বলে জানান পায়েল।

এদিকে অভিনয়ে ব্যস্ত সময় কাটছে পায়েলের।  নাটক, অ্যানডোর্সমেন্ট ও ফ্যাশন রানওয়েতে কাজ করছেন তিনি। অক্টোবরের শুরুর দিকে দেশের বাইরে যাবেন এই অভিনেত্রী। তার আগে হাতে থাকা কাজগুলো শেষ করবেন। অক্টোবরের শেষ দিকে দেশে ফির ফের লাইট-ক্যামেরায় ব্যস্ত হয়ে পড়বেন কেয়া পায়েল। 

সব মাধ্যমেই কাজ করলেও বড় পর্দায় দেখা যায়নি কেয়া পায়েলকে। প্রস্তাব পেলেও অভিনয় করেননি তিনি। এই প্রসঙ্গে জানতে চাইলে কেয়া পায়েল বলেন, ‘বড় পর্দায় কাজের প্রস্তাব পেলেও ব্যাটেবলে না মেলায় কাজ করা হয়নি। দর্শকদের নিরাশ না করে স্পেশাল কিছু উপহার দিতেই এই অপেক্ষা। 

সময়ের আলো/প্রিন্ট/কেআই
  বিষয়:   কেয়া পায়েল  অভিনেত্রী  নতুন যাত্রা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: