প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ, বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং নিউইয়র্ক সফরের সামগ্রিক অর্জন ও দিকগুলো তুলে

2026-09-30T09:32:05+00:00
2026-09-30T09:32:05+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩২ এএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ, বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং নিউইয়র্ক সফরের সামগ্রিক অর্জন ও দিকগুলো তুলে ধরতে আজ সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু।

প্রধানমন্ত্রীর এই যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন কর্মসূচি এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তার গুরুত্বপূর্ণ যোগদানের বিষয়গুলো সংবাদ সম্মেলনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে।


এতে গণমাধ্যমকে ব্রিফ করবেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন মাহদী আমিন (প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র), সালেহ শিবলী (প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র) আতিকুর রহমান রুমন (প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব)। 

সময়ের আলো/জোই
  বিষয়:   প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: