ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে চুক্তি না হলে দেশটিকে ‘ধ্বংস’ করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামনে দুটি পথ রয়েছে—ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো, অথবা তাদের উড়িয়ে দেওয়া।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ওয়াশিংটনের বাইরে কোয়ান্টিকো মেরিন ঘাঁটিতে সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দাবি করেছেন, মার্কিন বাহিনী ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, প্রতিরক্ষা ব্যবস্থা, নেতৃত্ব এবং সামরিক-শিল্প সক্ষমতা ধ্বংস করেছে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির সক্ষমতাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে এসব দাবি নিয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সময়ের আলো/কেএইচও