মাঝ আকাশে পাইলটদের মারামারি, জানা গেল কারণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানের ককপিটে পাইলট ও কো-পাইলটের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। উড়োজাহাজে থাকা কর্মকর্তাদের ভাষ্য

2026-10-01T11:29:39+00:00
2026-10-01T11:29:39+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মাঝ আকাশে পাইলটদের মারামারি, জানা গেল কারণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:২৯ এএম 
ফ্লাইদুবাই। ছবি : সংগৃহীত
দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানের ককপিটে পাইলট ও কো-পাইলটের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। উড়োজাহাজে থাকা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এ সময় কো-পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে ছুরিকাঘাত করেন। এরপর বিমানটি অল্প সময়ের মধ্যে প্রায় ১৪ হাজার ফুট নিচে নেমে যায়।

ফ্লাইট এফজেড১০৭৩-এর ওই ঘটনায় কো-পাইলটকে ওমানের নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, তিনি বিমানটির নিয়ন্ত্রণ নেওয়া বা সেটিকে বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন। তবে ঘটনার উদ্দেশ্য ও কারণ এখনো তদন্তাধীন এবং এ দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিত মাচ্ছার গুরুতর আহত হলেও ককপিটের দরজা খুলতে সক্ষম হন। এরপর কয়েকজন যাত্রী ও ক্রু সদস্য ককপিটে ঢুকে কো-পাইলটকে কাবু করেন। বিমানে থাকা অতিরিক্ত পাইলটরাও পরে ককপিটের নিয়ন্ত্রণ নেন।


ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি ৩০ সেকেন্ডেরও কম সময়ে প্রায় ১৪ হাজার ফুট নিচে নেমে যায়। পরে জরুরি পরিস্থিতির সংকেত পাঠিয়ে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

ফ্লাইটটিতে ১৭৪ জন যাত্রী ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অবতরণের পর কো-পাইলটকে গ্রেপ্তার করা হয়। আহত ক্যাপ্টেন মাচ্ছারকে চিকিৎসা দেওয়া হয় এবং যাত্রীদের পরবর্তী সময়ে ইসরায়েলে ফিরিয়ে নেওয়া হয়।

ঘটনার পর ইসরায়েলি কর্তৃপক্ষ বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের কথা জানিয়েছে। একই সঙ্গে ফ্লাইদুবাই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।

সূত্র : ইন্ডিয়া টুডে

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   মাঝ আকাশ  ককপিট  ওমান  ভারত  পাইলট  মারামারি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: