বাড়ির পাশে খেলছিল, পরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের বিরামপুরে বাড়ির পাশে খেলার সময় পাশের ডোবার পানিতে ডুবে মালিহা জান্নাত মেহেজাবিন (৩) ও তাহিয়া জান্নাত (৪) নামের প্রতিবেশী

2026-10-01T19:05:09+00:00
2026-10-01T19:05:09+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
বাড়ির পাশে খেলছিল, পরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:০৫ পিএম 
উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামে এ ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
দিনাজপুরের বিরামপুরে বাড়ির পাশে খেলার সময় পাশের ডোবার পানিতে ডুবে মালিহা জান্নাত মেহেজাবিন (৩) ও তাহিয়া জান্নাত (৪) নামের প্রতিবেশী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মালিহা জান্নাত মেহেজাবিন (৩) উত্তর কাটলা গ্রামের হুমায়ন কবিরের মেয়ে। তাহিয়া জান্নাত (৩) একই গ্রামের তারিকুল ইসলামের মেয়ে। নিহত দুই শিশুর বাবা পেশায় কৃষক।

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয়(ইউপি সদস্য) সাজেদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুরের আগে শিশু মালিহা জান্নাত ও তাহিয়া জান্নাত বাড়ির পাশে খেলছিল। এ সময় দুই শিশুর মা বাড়িতে গৃহস্থালি কাজে ও বাবা বাড়ির বাহিরে কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে শিশু দুটি পাশের একটি ডোবার পানিতে পড়ে ডুবে যায়।

কিছুক্ষণ পরে বাড়ির সামনে হাফেজিয়া মাদরাসার শিক্ষক ডোবায় একটি শিশুকে ভেসে থাকতে দেখে চিৎকার করতে শুরু করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং ডোবা থেকে মালিহা জান্নাতকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে একই ডোবার দুই হাত দূরে পানিতে ডুবে থাকা অবস্থায় তাহিয়া জান্নাতকে উদ্ধার করা হয়।


এরপর তাহিয়া জান্নাতকে তার পরিবারের লোকজন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বাড়ির পাশে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুই শিশু নিহতের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন জানান,বিষয়টা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক! নিহত দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই পরিবারকে আর্থিক সহায়তা করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

সময়ের আলো/এনএন
  বিষয়:   বাড়ি  ডোবা  দুই শিশু  মৃত্যু  বিরামপুর  দিনাজপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: