চুয়াডাঙ্গায় ২৮০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন এলজিইডির

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

সড়ক, ব্রিজ, কালভার্ট, গ্রোথ সেন্টার নির্মাণ কাজ শেষ হলে চুয়াডাঙ্গার কৃষি, যোগাযোগ, গ্রামীণ জীবন ও অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে। স্থানীয়

2026-10-01T20:25:37+00:00
2026-10-01T20:25:37+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
চুয়াডাঙ্গায় ২৮০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন এলজিইডির
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:২৫ পিএম 
উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করছে উইকেয়ার প্রকল্পের মাধ্যমে। ছবি : সংগৃহীত
সড়ক, ব্রিজ, কালভার্ট, গ্রোথ সেন্টার নির্মাণ কাজ শেষ হলে চুয়াডাঙ্গার কৃষি, যোগাযোগ, গ্রামীণ জীবন ও অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর চুয়াডাঙ্গায় উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করছে উইকেয়ার প্রকল্পের মাধ্যমে। ২৭৯ কোটি ৫৩ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে কাজের। চলতি বছরের নভেম্বর মাসে শেষ হওয়ার কথা রয়েছে।

চুয়াডাঙ্গা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার চারটি উপজেলায় উন্নয়নমূলক প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে জীবননগর উপজেলায় সম্পূর্ণ কাজ শেষ হয়েছে। অন্য উপজেলা গুলোতেও ২ মাসের মধ্য কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ২০২৩ সালের জুলাই মাস থেকে প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পের আওতায় জেলায় ৯৩ কিলোমিটার সড়ক, ১১টি ব্রিজ, ১০৫টি কালভার্ট ও ৭টি গ্রোথসেন্টার নির্মাণ করা হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলায় সড়ক ২২.৮৯ কিলোমিটার, ব্রিজ ৩টি, কালভার্ট ২২টি ও গ্রোথসেন্টার ১টি, আলমডাঙ্গা উপজেলায় সড়ক ২৩.৬৭ কিলোমিটার, ব্রিজ ৬টি, কালভার্ট ১৭টি ও গ্রোথসেন্টার ৩টি, দামুড়হুদা উপজেলায় সড়ক ২৯.৬৭ কিলোমিটার, ব্রিজ ১টি, কালভার্ট ৩২টি ও গ্রোথসেন্টার ২টি নির্মাণ কাজ চলমান রয়েছে। জীবননগর উপজেলায় সড়ক ১৬.৪৭ কিলোমিটার, ব্রিজ ১টি, কালভার্ট ৩৪টি এবং গ্রোথসেন্টার ১টি নির্মাণ কাজ শেষ হয়েছে।

জীবননগর আন্দুলবাড়িয়া গ্রামের বাসিন্দা নারায়ণ ভৌমিক জানান, আমাদের এলাকায় একটি গ্রোথসেন্টার নির্মাণ করা হয়েছে। বাজার উন্নয়ন ও আধুনিকায়ন হয়েছে। রোদ, বৃষ্টি, শীতের মধ্যেও স্বাভাবিকভাবে বাজার করা যাবে।


আন্দুলবাড়িয়া গ্রামের বাসিন্দা সোহেল রানা বলেন, নতুন সড়ক নির্মাণ ও প্রশস্ত করায় যোগাযোগ ব্যবস্থা ভাল হয়েছে। কৃষি নির্ভর এলাকা হওয়ায় সকলে সুবিধাভোগ করবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মো. শাহিদুজ্জামান বলেন, জেলার আর্থ-সামাজিক উন্নয়ন, ব্যবসা, কৃষি, বাজার ও কর্মসংস্থানে ভূমিকা রাখবে উন্নয়নমূলক কাজগুলো। প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। নতুন প্রকল্পের মাধ্যমে বাকি কাজ গুলো দ্রুত সময়ে শেষ করা হবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   চুয়াডাঙ্গা  ২৮০ কোটি টাকা  প্রকল্প  এলজিইডি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: