ফকিরহাটে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের ফকিরহাটে নিজ ঘর থেকে শেখ মজিবর রহমান (৬২) নামে এক সাবেক ইউপি সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার

2026-10-02T13:19:49+00:00
2026-10-02T13:19:49+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
ফকিরহাটে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১:১৯ পিএম 
সাবেক ইউপি সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার। ছবি : সময়ের আলো
বাগেরহাটের ফকিরহাটে নিজ ঘর থেকে শেখ মজিবর রহমান (৬২) নামে এক সাবেক ইউপি সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলাদিয়াপাড়া এলাকার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে মজিবর রহমানের বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। শুক্রবার সকালে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় কয়েকজন ঘরের জানালা দিয়ে ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।


স্থানীয়দের ভাষ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় মজিবর রহমানকে সর্বশেষ দেখা গিয়েছিল। এরপর থেকে তাকে আর বাইরে দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিউল্লাহ খান বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে সাবেক ইউপি সদস্যের মরদেহ তার ঘর থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ওই বাড়িতে মজিবর রহমান ছাড়া আর কেউ থাকতেন না। তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বাগেরহাট  ফকিরহাট  ঘর  সাবেক ইউপি সদস্য  অর্ধগলিত  মরদেহ উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: