কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পাবনা সংবাদদাতা

সারাদেশ

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম। রাশিয়া থেকে আসা পারমাণবিক জ্বালানির নতুন চালান শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে পাবনার

2026-10-03T13:14:21+00:00
2026-10-03T13:14:21+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম
পাবনা সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১:১৪ পিএম 
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম। ছবি : সংগৃহীত
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম। রাশিয়া থেকে আসা পারমাণবিক জ্বালানির নতুন চালান শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় প্রবেশ করে।

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়ামের চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রূপপুরে পৌঁছেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো বহরের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। এর আগে শনিবার সকালে তিনটি বিশেষ লরিতে ইউরেনিয়ামের চালানটি ঢাকা থেকে রূপপুরের উদ্দেশে রওনা হয়।


শুক্রবার রাতে রাশিয়া থেকে আসা বিশেষ কার্গো বিমানে ইউরেনিয়াম ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তবে নির্ধারিত সময়ের তুলনায় চালানটি বাংলাদেশে আসতে কিছুটা বিলম্ব হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর এটি দেশে পৌঁছানোর কথা ছিল। পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় কার্গো ফ্লাইটটি নির্ধারিত সময়ে পরিচালনা করা সম্ভব হয়নি।

এর আগে ২০২৩ সালে রূপপুরের প্রথম ইউনিটের জ্বালানি দেশে আনা হয়। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়েছে। শিগগিরই প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করা হচ্ছে।

রাশিয়ার সহযোগিতায় নির্মাণাধীন রূপপুর বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। অর্থাৎ দুটি ইউনিট থেকে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   কঠোর নিরাপত্তা  রূপপুর  ইউরেনিয়াম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: