রাজশাহীতে ৫ অক্টোবর শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীতে বসছে আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর। আগামী ৫ থেকে ১০ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ৩১তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র

2026-10-03T15:00:49+00:00
2026-10-03T15:00:49+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
রাজশাহীতে ৫ অক্টোবর শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৩:০০ পিএম 
আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে রাজশাহী টেনিস কমপ্লেক্সে। ছবি : সময়ের আলা
রাজশাহীতে বসছে আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর। আগামী ৫ থেকে ১০ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ৩১তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৬। এতে স্বাগতিক বাংলাদেশসহ ১০ দেশের শতাধিক তরুণ খেলোয়াড় অংশ নেবেন।

শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে টুর্নামেন্টের বিভিন্ন তথ্য তুলে ধরেন আয়োজকেরা। লিখিত বক্তব্য উপস্থাপন করেন টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু।

আয়োজকেরা জানান, আগামী ৪ অক্টোবর কোয়ালিফাইং রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। ৫ অক্টোবর সকাল ৯টায় উদ্বোধনের পর শুরু হবে মূল পর্বের খেলা। ১০ অক্টোবর সকাল ৯টায় ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু বলেন, ৫ অক্টোবর সকাল ৯টায় টুর্নামেন্টের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর উপস্থিত থাকার কথা রয়েছে। দর্শকদের জন্য খেলা দেখার কোনো প্রবেশমূল্য রাখা হয়নি। শিশু ও কিশোরদের টেনিসের প্রতি আগ্রহ বাড়াতে রাজশাহী মহানগরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের খেলা দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ছাড়াও ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন।


বালকদের মধ্যে র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল। তার আইটিএফ বিশ্ব জুনিয়র র‌্যাংকিং ১ হাজার ৫৯। বালিকাদের মধ্যে শীর্ষ র‌্যাংকিংয়ের খেলোয়াড় ভারতের শেখ শাজফা। তার আইটিএফ বিশ্ব জুনিয়র র‌্যাংকিং ২ হাজার ৪৫।

টুর্নামেন্টে বালক ও বালিকা এককে ৩২ জন করে খেলোয়াড়ের ড্র থাকবে। এর মধ্যে আটজন করে কোয়ালিফাইং রাউন্ড এবং চারজন করে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে মূল পর্বে জায়গা পাবেন। রাজশাহীর মোট পাঁচজন খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশ নেবেন। তাদের মধ্যে রাকিন রহমান ও বকুল আলী মেইন ড্রয়ে খেলবেন।

এ ছাড়া বালক ও বালিকা দ্বৈত ইভেন্টে ১৬টি করে ড্র থাকবে। আয়োজকেরা বলেন, আন্তর্জাতিক এই প্রতিযোগিতার মাধ্যমে রাজশাহীতে টেনিসের প্রসারের পাশাপাশি দেশি-বিদেশি খেলোয়াড়দের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। টুর্নামেন্ট সফল করতে পরিচালনা কমিটির সদস্যরা কাজ করছেন।

টুর্নামেন্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি ভারতের জয় মুখার্জি।

জয় মুখার্জি বলেন, রাজশাহীতে এই আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি আনন্দিত। এটি আমার দশম টুর্নামেন্ট, তাই এই আয়োজন আমার জন্যও বিশেষ। আন্তর্জাতিক নিয়ম ও শৃঙ্খলা মেনে টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করব। আশা করি, বাংলাদেশসহ বিভিন্ন দেশের তরুণ খেলোয়াড়দের জন্য এই প্রতিযোগিতা ভালো অভিজ্ঞতা ও নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ তৈরি করবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   রাজশাহী  আন্তর্জাতিক  জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: