ভারতে ককরোচদের বিক্ষোভে গিয়ে ৭৫ বছরের বৃদ্ধের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত বিক্ষোভে অংশ নিতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সি এক বৃদ্ধের মৃত্যু

2026-10-03T17:34:51+00:00
2026-10-03T17:34:51+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ভারতে ককরোচদের বিক্ষোভে গিয়ে ৭৫ বছরের বৃদ্ধের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৫:৩৪ পিএম 
শিবাজি পার্কে ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত বিক্ষোভ। ছবি : সংগৃহীত
ভারতের মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত বিক্ষোভে অংশ নিতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সি এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) শিবাজি পার্কে বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত গোপালকৃষ্ণ সুব্বাইয়া পিল্লাই মুম্বাইয়ের পার্শ্ববর্তী থানে জেলার ডোস্তি ওয়েস্ট কাউন্টির বাসিন্দা। 

শিবাজি পার্ক থানার এক কর্মকর্তা জানান, বিক্ষোভে অংশ নিতে বিকেল সাড়ে ৪টার দিকে শিবাজি পার্কে পৌঁছান পিল্লাই। প্রায় আধা ঘণ্টা পর বিকেল ৫টার দিকে তিনি তীব্র বুকে ব্যথার কথা জানান। পরে বিক্ষোভস্থলে থাকা বন্ধু ও পুলিশ সদস্যরা তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে চিকিৎসকেরা জানান।


বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের আয়োজন করে সিজেপি। বিকেল ৪টার দিকে শুরু হওয়া কর্মসূচিতে পুলিশের বাধা থাকলেও প্রচণ্ড রোদের মধ্যে শিবাজি পার্কের আশপাশে হাজারো মানুষ জড়ো হন।  

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ভারত  ককরোচ  বিক্ষোভ  বৃদ্ধের মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: