শেখ হাসিনার জন্মদিন পালন, ছাত্রলীগের দুই নেতা আটক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুই নেতাকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ

2026-10-03T19:35:05+00:00
2026-10-03T19:35:57+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
শেখ হাসিনার জন্মদিন পালন, ছাত্রলীগের দুই নেতা আটক
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৭:৩৫ পিএম  আপডেট: ০৩.১০.২০২৬ ৭:৩৫ পিএম
ছাত্রলীগের আটক দুই নেতা। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুই নেতাকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সেটির সূত্র ধরে তাদের শনাক্ত করা হয়।

শুক্রবার (২ অক্টোবর) উপজেলার কদম রসূল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন—সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার মোহাম্মদ রসূল হকের ছেলে মো. ইজাজুল হক (২৪) এবং ভাটিয়ারী ইউনিয়নের কদম রসূল এলাকার সালে জহুরের ছেলে মো. শাহ নেওয়াজ রাফি।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি শেখ হাসিনার জন্মদিন পালনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে প্রায় ১১ জনকে একসঙ্গে জন্মদিন উদ্‌যাপন করতে এবং ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ওই ভিডিওর সূত্র ধরে তথ্য-প্রমাণ যাচাই করে ইজাজুল হক ও শাহ নেওয়াজ রাফিকে শনাক্ত করে পুলিশ।


সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, আটক দুই যুবকের নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। ফেসবুকে জন্মদিন পালনের ভিডিও পোস্টের বিষয়টির প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   শেখ হাসিনার জন্মদিন  পালন  ছাত্রলীগ  আটক  সীতাকুণ্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: